মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫১৫
তিনি বলেন, জারীর (রাঃ) একবার পেশাব করলেন। তারপর উযূ (ওজু/অজু/অযু) করলেন এবং তার উভয় মোযার ওপর মাসেহ করলেন। তাঁকে বলা, হল আপনি কি এরকম করে থাকেন? তিনি বলেন হ্যাঁ, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি তিনি পেশাব করেছেন, তারপর উযূ করেছেন এবং তাঁর উভয় মোযার ওপর মাসেহ করেছেন। আমাশ বলেন, ইবরাহীম বলেছেন যে, এ হাদীসটি (হাদীস বিশারদ) লোকেরা আগ্রহের সাথে গ্রহণ করেছেন। কারণ জারীর (রাঃ) সূরা মায়িদা নাযিলের পর ইসলাম গ্রহণ করেন।