মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,১৫২
তিনি বলেন, জনৈক দর্জি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কিছু খাবার তৈরি করে তাঁকে দাওয়াত করলো। আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, সে দাওয়াতে আমিও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে গেলাম। অতঃপর তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যরের রুটি, কদু দেয়া ঝোল ও গোশত শুটকী উপস্থিত করলো। আনাস (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলাম, তিনি প্লেটের চতুর্দিক থেকে কদু খুঁজে খুঁজে নিচ্ছিলেন। সেদিন থেকে আমিও কদু পছন্দ করতে লাগলাম।