Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,১৬০

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেন, ইবনু যুবায়র (রাঃ) আমাদের খাদ্য হিসেবে খেজুর দিতেন। সে সময় মানুষ দুর্ভিক্ষে পতিত হয়েছিল। আমরা তাই খেয়ে থাকতাম। একবার আমরা খাচ্ছিলাম, এমন সময় ইবনু উমার (রাঃ) আমাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি বললেন, তোমরা একাধিক (দুই) খেজুর এক সাথে খেও না। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সঙ্গে একাধিক (দুই দুই) খেজুর খেতে নিষেধ করেছেন। তবে যদি কেউ তার (সাথী) ভাই থেকে অনুমতি নিয়ে নেয় (তাহলে খেতে পারে)। শু’বা (রহঃ) বলেন, আমার মনে হয়, অনুমতি নেয়ার কথাটা ইবনু উমার (রাঃ) এরই কথা।

ছবি বানান