মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,১৭৬
তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ’মাররুয যাহরান’ নামক স্থানে কাবাস (পিলু ফল) কুড়াচ্ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাদের শুধু কালোগুলো কুড়ানো উচিত। রাবী বলেন, আমরা তখন বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি মনে হয় বকরী চরিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, প্রত্যেক নবীই বকরী চরিয়েছেন। (রাবী বলেন) অথবা তিনি প্রায় এরূপ কোন কথা বলেছেন।