Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,১৮০

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) কে বলতে শুনেছেন যে, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে তার ঘরে গেলেন। পরে এক টুকরা রুটি তাঁর সামনে উপাস্থিত করা হলে তিনি বললেনঃ কোন তরকারি আছে কি? তারা বললেন, না। তবে সামান্য কিছু সিরকা আছে। তিনি বললেন, সিরকা তো উত্তম তরকারি। জাবির (রাঃ) বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একথা শ্রবণ করার পর আমি সিরকা পছন্দ করতে থাকি। তালহা (রহঃ) বলেন, আমিও জাবির (রাঃ) এর নিকট একথা শ্রবণ করার পর থেকে সিরকা পছন্দ করতে লাগলাম।

ছবি বানান