Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫২

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

মুহাম্মাদ ইবনু মূসান্না ও ইবনু বাশশার (রহঃ) ... মু’আয ইবনু জাবাল (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হে মু’আয! তুমি কি জানো, বান্দার উপর আল্লাহর কী হক? তিনি বললেন, আল্লাহ ও তার রাসুলই ভাল জানেন। রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তা হল, যেন আল্লাহরই ইবাদত করা হয় এবং তার সঙ্গে যেন অন্য কিছু শরীক না করা হয়। তিনি বললেন, তুমি কি জানো, তা করলে আল্লাহর কাছে বান্দার হক কী? মু’আয (রাঃ) বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভাল জানেন। তিনি বললেন, তাদের তিনি শাস্তি দিবেন না।

ছবি বানান