Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,২১৩

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

কুতায়বা, মুহাম্মাদ ইবনু রুমহ, আলী ইবনু হুজর সা’দী, ইবনু নুমায়র, মুহাম্মাদ ইবনু মুসান্না, আবূ বকর ইবনু আবূ শায়বা, ওলীদ ইবনু শুজা , মুহাম্মাদ ইবনু আবূ বকর মুকাদ্দামী ও শায়বান ইবনু ফাররুখ (রহঃ) তাঁরা সকলে বিভিন্ন সনদে নাফি (রহঃ) থেকে মালিক ইবনু আনাস (রাঃ) এর সনদে বর্ণিত হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে উবায়দুল্লাহ (রহঃ) এর সূত্রে আলী ইবনু মুসহির (রহঃ) বর্ণিত হাদীসে অতিরিক্ত আছে, যে ব্যক্তি রৌপ্য ও স্বর্ণ পাত্রে আহার কিংবা পান করবে। ইবনু মুসহির (রহঃ) এর হাদীস ছাড়া অন্য কারো হাদীসে আহার করা ও স্বর্ণ পাত্রের কথা উল্লেখ নেই।

ছবি বানান