Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,২১৫

প্রায় ১ মিনিট · ১২৯ শব্দ

তিনি বলেন, আমি বারা ইবনু আযিব (রাঃ) এর কাছে গিয়েছিলাম। তখন আমি তাঁকে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাতটি জিনিসের নির্দেশ দিয়েছেন এবং সাতটি জিনিস থেকে নিষেধ করেছেন। আমাদের রোগীর দেখাশোনা করা, জানাযার সাথে চলা, হাঁচিদাতার জবাব দেয়া, কসম পূর্ণ করা অথবা বলেছেন কসমকারীর কসম পূর্ণ করা, মাযলুমের সাহায্য করা, দাওয়াতকারীর আহবানে (দাওয়াতে) সাড়া দেয়া এবং সালামের বিস্তার করার আদেশ দিয়েছেন। আর তিনি আমাদেরকে স্বর্ণের আংটি ব্যবহার করা, রৌপ্য পাত্রে পান করা, মায়াসির (এক জাতীয় নরম রেশমী কাপড়) ও কাসসী (রেশম মিশ্রিত এক জাতীয় মিসরীয় কাপড়) ব্যবহার করা এবং মিহি রেশমী কাপড়, মোটা রেশমী বস্ত্র ও দীবা (খাঁটি রেশমী কাপড়) পরিধান করতে নিষেধ করেছেন।

ছবি বানান