Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,২২০

প্রায় ১ মিনিট · ১১১ শব্দ

তিনি বলেন, আমরা হুযায়ফা (রাঃ) এর সাথে মাদায়েনে ছিলালাম। হুযায়ফা (রাঃ) পানি পান করতে চাইলে এক গ্রাম্য মাতব্বর তাঁর নিকট রৌপ্য পাত্রে পানি নিয়ে এল। তিনি তা ছুড়ে মারলেন এবং বললেন, আমি তোমাদেরকে (এটি ছুড়ে মারার কারণ) জানাচ্ছি। তাকে আমি নিষেধ করেছিলাম, সে যেন এতে করে আমাকে পানি পান না করায়। কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা স্বর্ণ ও রৌপ্য পাত্রে পান করবে না, এবং মোঢী রেশমী বস্ত্র ও মিহি রেশমী বস্ত্র পরিধান করবে না। কেননা দুনিয়াতে এসকল কাফিরদের জন্য, আর তোমাদের জন্য হবে তা পরকালে, কিয়ামত দিবসে।

ছবি বানান