মুসলিম শরীফ - হাদীস নং ৫,২২৭
(একদা) উমার ইবনু খাত্তাব (রাঃ) মসজিদের দরজার নিকটে সেয়ারা হুল্লা (চেক ও রেখাযুক্ত রেশমী কাপড়ের জোড় সেট) দেখে বললেন, হে আল্লাহর রাসুল! আপনি যদি এটি খরিদ করে জুমুআর দিন এবং কোন প্রতিনিধি দল আপনার নিকট আসলে পরিধান করতেন (তাহলে কতো ভাল হতো)! তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটি সে ব্যক্তই পরিধান করবে পরকালে যার কোন অংশ নাই। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ জাতীয় কয়েকটি হুল্লা এলে তিনি তা থেকে একটি হুল্লা উমার (রাঃ) কে দিলেন। উমার (রাঃ) বললেন, হে আল্লাহর রাসুল! আপনি এটি আমাকে পরতে দিলেন? অথচ আপনি উতারিদের (জনৈক ব্যক্তি) হুল্লা সম্পর্কে যা বলেছেন তা তো বলেছেন? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি এটি তোমাকে পরিধান করতে দেই নি। এরপর উমার (রাঃ) সেটি তার মক্কার এক মুশরিক ভাইকে (হাদিয়া) রূপে পঠিয়ে দিলেন।