Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫২৩

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত পূরণের জন্য বের হলেন। (হাজত শেষে) তিনি যখন ফিরে এলেন তখন বদনা নিয়ে আমি তাঁর কাছে গেলাম। আমি তাঁকে পানি ঢেলে দিলাম। তিনি তাঁর উভয় হাত ধুইলেন। তারপর মুখমন্ডল ধুইলেন। তারপর উভয় বাহু ধোয়ার ইচ্ছা করলেন, কিন্তু জোব্বায় (অপ্রশস্ততার কারণে) তা আটকে গেল। তিনি জোব্বার নিচে দিয়ে বের করে উভয় বাহু ধুয়ে ফেললেন এবং মাথা মাসেহ করলেন ও উভয় মোযার ওপর মাসেহ করলেন। তারপর আমাদের সাথে সালাত (নামায/নামাজ) আদায় করলেন।

ছবি বানান