মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,২৩২
উমার (রাঃ) উতারিদ পরিবারের জনৈক ব্যক্তির নিকট একটি রেশমী কাবা (বড় জামা) দেখতে পেয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আপনি যদি এটি খরিদ করতেন! তখন তিনি বললেনঃ এটি কেবল সে ব্যক্তই পরবে (পরকালে) যার কোন অংশ নেই। এরপর লাল রং এর একটি হুল্লা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাদিয়া পাঠানো হলে তিনি সেটি আমার কাছে পাঠিয়ে দিলেন। তিনি [উমার (রাঃ)] বলেন, আমি বললাম, আপনি এটি আমার কাছে পাঠালেন? অথচ এজাতীয় কাপড় সমন্ধে আপনার উক্তি আমার কর্ণগোচর হয়েছে। তিনি বললেনঃ আমি শুধু এজন্য এটি তোমার কাছে পাঠিয়েছি যাতে তুমি এটি দ্বারা (বিক্রি করে) উপকার লাভ করতে পারো।