মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,২৩৭
তিনি বলেনঃ আমরা ’আজারবাইজান’ এ ছিলাম, এ সময় উমার (রাঃ) আমাদের (দলপতির) নিকট পত্র লিখলেন, হে উতবা ইবনু ফারকাদ! এ সস্পদ তোমারও কষ্টার্জিত নয়, তোমার পিতামাতারও কষ্টার্জিত নয়। সুতরাং এ থেকে তুমি যেভাবে নিজ গৃহে পেটপুরে আহার কর, তেমনিভাবে মুসলিমদের বাড়িতে পৌছে দিয়ে তাদেরকেও তৃপ্তিসহ আহার করাও। আর সাবধান, বিলাসিতা, মুশরিকদের বেশভূষা এবং রেশমী কাপড় পরা থেকে বেঁচে থাকবে। কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী বস্ত্র পরিধান করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, তবে এ পরিমাণ (জায়েয আছে)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শাহাদাত ও মধ্যমা অঙ্গুলীদ্বয় একত্রিত করে আমাদের সামনে তুলে ধরলেন। যুহায়র (রাঃ) বলেন, আসিম (রাঃ) বলেছেন, পত্রে তা আছে, আর যুহায়র (রাঃ) তার দুই আঙ্গুল তুলে দেখালেন।