Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,২৩৯

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি বলেন, আমরা উকবা ইবনু ফারকাদ (রাঃ) এর সাথে ছিলাম। এ সময় আমাদের কাছে উমার (রাঃ) এর পত্র এলো। পত্রে উল্লেখ ছিল যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রেশমী কাপড় কেবল সে লোকই পরিধান করবে, পরকালে যার তা থেকে কোন অংশ নেই। তবে এ পরিমাণ জায়েয আছে। আবূ উসমান (রহঃ) তাঁর বৃদ্ধাঙ্গুল সংলগ্ন দুটো আঙ্গুল দ্বারা ইশারা করলেন। আমাকে সে দুটোতে তায়ালিসা জুব্বার বোতাম এর (পট্রি) পরিমাণ বুঝলাম যখন আমি তায়ালিসা দেখলাম তখনও তাই মনে হল।

ছবি বানান