Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,২৪১

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেন, আমরা উকবা ইবনু ফারকাদ (রহঃ) এর সাথে আজারবাইজান এ অথবা সিরিয়ায় ছিলাম। সে সময় আমাদের কাছে উমার (রাঃ) এর নিকট থেকে এ মর্মে একটি পত্র এলো যে, আম্মা বাদ, (অতঃপর) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী কাপড় ব্যবহার নিষেধ করেছেন, তবে দুআঙ্গুল পরিমাণ হলে জায়েয হবে। আবূ উসমান (রহঃ) বলেন, আমাদের বুঝতে বিলম্ব হল না যে, তিনি (এ দ্বারা) নকশী (পাড়) ও কারুকার্যের প্রতি ইংগিত করেছেন।

ছবি বানান