Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,২৪৫

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি রেশমের তৈরি একটি কাবা পরিধান করলেন, যা তাঁকে হাদিয়া (উপঢৌকন) দেয়া হয়েছিলো। এরপর তিনি সেটি ততক্ষণাৎ খুলে ফেললেন। তারপর সেটি উমার ইবনু খাত্তাবের নিকট পাঠিয়ে দিলেন। তাকে বলা হলো, ইয়া রাসুলাল্লাহ! আপনি অবিলম্বে এটি খুলে ফেললেন? তিনি বললেন জিবরীল (আলাইহিস সালাম) আমাকে এটি ব্যবহার করতে নিষেধ করেছেন। এরপর উমার (রাঃ) ক্রন্দনরত অবস্থায় তাঁর কাছে এসে বললেনঃ হে আল্লাহর রাসুল! আপনি যে বস্তু অপছন্দ করলেন তা আমাকে দিলেন, আমার উপায় কি? তখন তিনি বললেন, আমি এটি তোমাকে পরতে দেইনি। আমি কেবল তোমাকে বিক্রি করার জন্য দিয়েছি। পরে উমার (রাঃ) সেটি দু’হাজার দিরহামে বিক্রি করলেন।

ছবি বানান