মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,২৪৮
দাওমা (দুমা) নিবাসী উকায়দির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটি রেশমী কাপড় উপঢৌকন দিলে তিনি সেটি আলী (রাঃ) কে দিয়ে দিলেন এবং বললেন, তুমি এটি ফেড়ে ফাতিমাদের মধ্যে ভাগ করে দাও। আবূ বকর ও আবূ কুরায়ব (রহঃ) বলেছেন ’মহিলাদের মাঝে’।