মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,২৭৬
তিনি বলেন, আমি যখন বিয়ে করলাম, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি কি বিছানার চাদর সংগ্রহ করেছ? আমি বললাম, আমরা কোথায় পাব কোমল বিছানার চাদর? তিনি বললেন, শীঘ্রই এর ব্যবস্থা হবে। জাবির (রাঃ) বলেন, (এখন) আমার স্ত্রীর কাছে একটি বিছানার চাদর আছে। আমি বলি, তুমি এটি (আমার সামনে থেকে) সরিয়ে ফেল। সে বলল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেছেনঃ শীস্রই এর ব্যবস্থা হবে? মুহাম্মদ ইবনু মুসান্না (রহঃ) ... সুফিয়ান (রহঃ) থেকে উল্লেখিত সনদে হাদীসটি বর্ণিত আছে। তবে তিনি ’তখন আমি তাকে ছেড়ে দেই’ (চাদর ব্যবহারে বাধা দেই না) কথাটি বর্ধিত করেছেন।