মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,২৮৪
তিনি এক ব্যক্তিকে তার ইযার (লুঙ্গি, টাখনুর নিচে ঝুলিয়ে রাখতে) মাটিতে হেঁছড়ে চলতে দেখে বললেন, তুমি কোন বংশের লোক? সে তার বংশ পরিচয় দিল। দেখা গেল সে বনী লায়স গোত্রের লোক। তিনি তাকে চিনতে পারলেন। তিনি বললেন, আমি আমার এ দুটি কানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যক্তি তার ইযার ঝুলিয়েহেঁছড়ে চলবে আর তার উদ্দেশ্য থাকবে কেবল অহংকার প্রকাশ করা, কিয়ামত দিবসে আল্লাহ তার দিকে তাকাবেন না।