মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,২৮৬
তিনি বলেন, আমি ইবনু উমার (রাঃ) এর নিকট একথা জিজ্ঞাসা করার জন্য নাফি ইবনু আবদুল হারিস (রহঃ) এর আযাদকৃত গোলাম মুসলিম ইবনু ইয়াসারকে আদেশ দিলাম যে, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে ব্যক্তি সমন্ধে কিছু শুনেছেন যে ব্যক্তি অহংকারবশে তার ইযার ঝুলিয়ে টেনে হেঁচড়িয়ে চলে? এ সময় আমি তাদের দু’জনের মাঝেই উপবিষ্ট ছিলাম। তিনি [ইবনু উমার (রাঃ)] বললেন, আমি তাঁকে (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে) বলতে শুনেছি যে, কিয়ামত দিবসে আল্লাহ তার প্রতি তাকাবেন না।