মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,২৯৬
মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশশার, মুহাম্মাদ ইবনু জাফর (রহঃ) এর সুত্রে শু’বা (রহঃ) থেকে উল্লিখিত সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে ইবনু মুসান্না (রহঃ) এর হাদীসে কাতাদা (রহঃ) বলেছেন, আমি নাযর ইবনু আনাস (রহঃ) থেকে বিলতে শুনেছি। মুহাম্মাদ ইবনু সাহল তামীমী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে একটি স্বর্ণের আংটি দেখতে পেয়ে সেটি খুলে ফেলে দিলেন এবং বললেন, তোমাদের মধ্যে কেউ কেউ আগুনের টুকরা সংগ্রহ করে তার হাতে রাখে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্থান করলে লোকটিকে বলা হল, তোমার আংটিটি তুলেনাও, এরদ্বারা ফায়দা লাভ কর। সে বলল, না। আল্লাহর শপথ! আমি কখনো ওটা নেব না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওটা ফেলে দিয়েছেন।