মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩০৩
তিনি বলেন, যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের (বাদশাহর) নিকট পত্র পাঠাতে চাইলেন তখন (সাহাবিগণ) বললেন, তারা তো মোহরাঙ্কিত পত্র ছাড়া অন্য কোন পত্র পাঠ করে না। তিনি (আনাস) বলেন, পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার একটি আংটি বানালেন। আমি যেন এখনো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে এর শুভ্রতা প্রত্যক্ষ করছি। এতে مُحَمَّدٌ رَسُولُ اللَّه কথাটি খোদিত ছিল।