মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩০৫
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (পারস্য সম্রাট) কিসরা, (রোম সম্রাট) কায়সার ও (আবিসিনিয়ার সম্রাট) নাজ্জাশীর নিকট পত্র লিখতে ইচ্ছা করলে তাঁকে বলা হলো, তারা তো সিলমোহর ছাড়া পত্র গ্রহণ করে না। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার একটি আংটি তৈরি করলেন এবং এতে مُحَمَّدٌ رَسُولُ اللَّه কথাটি খোদাই করলেন।