Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩১৩

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, আমি যেন এ আঙ্গুলে বা এ আঙ্গুলে আমার আংটি না পরি। আসিম (রহঃ) এর জানা নাই আঙ্গুল দুটি কোন কোনটি। আর তিনি আমাকে কাসসী কাপড় পরতে নিষেধ করেছেন এবং ’মায়াসির’ এর উপর বসতে নিষেধ করেছেন। কাসসী হলো ডোরাদার কাপড় যা মিসর ও সিরিয়া থেকে আমদানী করা হতো, তাতে এমন এমন চিত্রও থাকতো। আর মায়াসির হলো- সেই (নরম রেশমজাত) কাপড় যা মহিলারা তাদের স্বামীদের জন্য হাওদায় বিছিয়ে দেয়, বিছানার লাল (ছাপা) চাদরের মত।

ছবি বানান