Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩২০

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

তিনি বলেনঃ আবূ হুরায়রা (রাঃ) আমাদের কাছে এলেন এবং স্বীয় হাত কপালে মেরে বললেন, তোমরা কি আলোচনা কর যে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর ওপর মিথ্যারোপ করি? যাতে করে তোমরা নিজেদের হিদায়াতপ্রাপ্ত হবার দাবি করতে পার আর আমি বিভ্রান্ত প্রমানিত হই? শোন, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যখন তোমাদের কারো একটি জুতার ফিতা না পায়, তখন সে যেন সেটি ঠিক না করা পর্যন্ত অপর জুতাটি পায়ে দিয়ে না চলে। আলী ইবনু হুজর সা’দী (রহঃ) আবূ হুরায়রা (রাঃ)-এর সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরুপ বর্ণিত আছে।

ছবি বানান