মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৩০
তিনি বলেন, (মক্কা) বিজয়ের বছর কিংবা (বর্ণনা সন্দেহ, রাবী বলেছেন) (মক্কা) বিজয়ের দিন (আবূ বকর এর পিতা) আবূ কুহাফা (রাঃ) কে উপস্থিত করা হল কিংবা (বর্ণনা সন্দেহ, রাবী বলেছেন) (নিজেই) এলেন। তাঁর মাথা (-র চুল) ও দাঁড়ি ’সাগাম’ বা সাগামা-র ন্যায় (সাদা) ছিল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে তার (বাড়ির) মহিলাদের কাছে নিয়ে যেতে আদেশ করলেন, কিংবা (বর্ণনা সন্দেহ, রাবী বলেছেন) তাঁকে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হল এবং তিনি ইরশাদ করলেনঃ এ (সাদা রং) কে কোন কিছু দিয়ে পরিবর্তন করে দাও।