Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৩৩

প্রায় ১ মিনিট · ১৪৯ শব্দ

তিনি বলেন, জিবরীল (আলাইহিস সালাম) কোন নির্ধারিত সময়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আগমনের ওয়াদা করলেন কিন্তু যথাসময়ে তিনি এলেন না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে একটি লাঠি ছিল, তিনি তা তার হাত থেকে ফেলে দিয়ে বললেন, আল্লাহ তো তাঁর ওয়াদা খেলাফ করেন না; তাঁর রাসুলগণও না। এরপর তিনি লক্ষ্য করে তাঁর খাটের নিচে একটি কুকুর ছানা দেখতে পেলেন। তখন তিনি বললেনঃ হে আয়িশা! কুকুর (ছানা) টি এখানে ঢুকে পড়ল কখন? আয়িশা (রাঃ) বললেন, আল্লাহর কসম! আমি জানি না। তখন তিনি আদেশ দিলে সেটিকে বের করে দেয়া হল। ইতিমধ্যে জিবরীল (আলাইহিস সালাম) এলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন, তাই আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম। কিন্তু আপনি এলেন না। তিনি বললেন, আপনার ঘরে (অবস্থানরত) কুকুরটি আমার জন্য প্রতিবন্ধক হয়েছিল। কারণ যে ঘরে কোন ছবি কিংবা কুকুর থাকে, সে ঘরে আমরা (রহমতের ফিরিশতারা) প্রবেশ করি না।

ছবি বানান