মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৪২
তিনি বলেন, আমাদের একটি পর্দা ছিল। তাতে পাখির ছবি ছিল। আর (গৃহে) প্রবেশকারীর প্রবেশকালে তা তার সামনে পড়ত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এটি সরিয়ে ফেল। কেননা যতবার আমি প্রবেশ করি এবং তা দেখি, ততবার আমি দুনিয়া স্মরণ করেছি। আয়িশা (রাঃ) বলেন, আর আমাদের একটি পশমী চাঁদর ছিল। আমরা লক্ষ্য করতাম যে, এটির নকশা (পাড়) রেশমের। আমরা সেটি পরিধান করতাম। মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ইবনু আবূ আদী ও আবূল আলা (রহঃ) থেকে উক্ত সনদে বর্ণনা করেছেন। তবে ইবনু মূসান্না (রহঃ) বলেছেন, এ সনদে অর্থাৎ আবদুল আ’লা (রহঃ) বলেছেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তা কেটে ফেলতে আদেশ করেননি।