মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৬২
বলেনঃ আমি আবূ হুরায়রা (রাঃ) এর সাথে (খলীফা) মারওয়ানের ঘরে প্রবেশ করলাম। তিনি সেখানে অনেক ছবি দেখে বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, মহান আল্লাহ বলেছেনঃ সে ব্যক্তির চাইতে অধিকতর জালিম আর কে আছে, যে আমার সৃষ্টিতুল্য মাখলূক সৃষ্টি করতে চায়; তাহলে তারা একটি (অনুভূতিশীল) বিন্দু সৃষ্টি করুক! অথবা তারা (খাদ্যপ্রাণ ও স্বাদযুক্ত) একটি শস্যদানা সৃষ্টি করে দেখাক! অথবা তারা একটি (মাত্র) যব (-এয় দানা) সৃষ্টি করুক! যুহায়র ইবনু হারব (রহঃ) ... আবূ যুরআ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আবূ হুরায়রা (রাঃ) সাঈদ কিংবা মারওয়ানের জন্য মদিনায় নির্মীয়মান একটি বাড়িতে প্রবেশ করলাম। রাবী বলেন, তখন তিনি [আবূ হুরায়রা (রাঃ)] দেখতে পেলেন যে, একজন চিত্রশিল্পী ঘরের দেয়ালগুলিতে (বিভিন্ন) চিত্র আকছে। তিনি তখন বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বোক্ত হাদীসের অনুরূপ বলেছেন। তবে তিনি “তারা একটি (মাত্র) যব দানা সৃষ্টি করুক।” অংশটি উল্লেখ করেননি।