Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৬৭

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

আবূ বাশীর আনসারী (রাঃ) তাকে বলেছেন যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সফরে তার সঙ্গে ছিলেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষক পাঠালেন; আবদুল্লাহ ইবন আবূ বকর (রহঃ) বলেন, আমার মনে হয়, তিনি (আব্বাদ) বলেছেন, তখন কাফেলার লোকেরা তাদের রাত যাপনের ন্যায় (শুয়ে পড়ে) ছিল, অবশ্যই কোন উটের গলায় চামড়ারদড়ির (ধুনুকের ছিলার) মালা কিংবা কোন মালা, অবশিষ্ট থাকবে না; থাকলে তা কেটে ফেলতে হবে। মালিক (রহঃ) বলেন, আমার বিশ্বাস, তা বদ নযর থেকে রক্ষার উদ্দেশ্যে (লাগানো) হতো।

ছবি বানান