Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৮০

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রাস্তায় বসে থাকা তোমরা পরিহার করবে। তাঁরা বললেন, ইয়া রাসুলাল্লাহ! (রাস্তার উপরে) আমাদের বৈঠক না করে উপায় নেই, সেখানে আমরা (প্রয়োজনীয়) কথাবার্তা বলে থাকি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একান্তই যদি তোমাদের তা করতে হয়, তবে রাস্তাকে তার প্রাপ্য হক দিবে। তাঁরা বললেনঃ এর হক কি? তিনি বললেন, দৃষ্টি অবনত রাখা, কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, সালামের জবাব দেওয়া এবং নেককাজের আদেশ দেয়া ও অন্যায় কাজ থেকে নিষেধ করা।

ছবি বানান