মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৮২
তিনি বলেন, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমার এক নববিবাহিত মেয়ে হামরোগে আক্রান্ত হয়েছে। তাতে তার চুল পড়ে গিয়েছে। আমি কি তাকে পরচুলা লাগিয়ে দিব? তিনি বললেন, আল্লাহ্ তা’আলা পরচুলা সংযোজনকারিনী ও সংযোজনপ্রার্থিনী নারীদের লা’নত করেছেন।