মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৯৩
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... হুমায়দ ইবনু আবদুর রাহমান ইবনু আওফ (রাঃ) মুআবিয়া ইবনু আবূ সুফইয়ান (রাঃ) কে বলতে শুনেছেন যে, যখন তিনি মিম্বারে দাঁড়িয়ে (ভাষণ দেয়ার সময়) একটি (নকল) চুলের খোপা হাতে নিয়ে, যা একজন দেহরক্ষীর হাতে ছিল, বলেছিলেন, হে মদিনাবাসী! তোমাদের আলিম সমাজ কোথায়? আমি শুনেছি, রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ জিনিস নিষেধ করেছেন এবং তিনি বলেছেনঃ বনী ইসরাঈল তখনই হালাক হয়েছে, যখন তাদের স্ত্রীলোকেরা এসব গ্রহণ করেছে।