মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৩৯৬
মুআবিয়া (রাঃ) (একদিন) বললেন, তোমরা একটি নিকৃষ্ট রীতি উদ্ভাবন করেছ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেকী (ও অলীক) বিষয়ে নিষেধ করেছেন। রাবী বলেন, তখন এক ব্যক্তি একটি লাঠি নিয়ে এল। যার মাথায় একটি (নকল চুলের) খোপা ছিল। মুআবিয়া (রাঃ) বললেন, দেখ! এটাই মেকী (ও অলীক)। রাবী কাতাদা (রহঃ) বলেন, অর্থাৎ যেসব গোছা দিয়ে মেয়েরা তাদের চুলের পরিমাণ বাড়িয়ে দেখায়।