Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪০৪

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

তিনি বললেন, আমাদের মধ্যে এক ব্যক্তির একটি পুত্র জন্ম নিল। সে তার নাম রাখল মুহাম্মাদ। আমরা বললাম, তোমাকে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (নামের) দ্বারা তোমার কুনিয়াত রাখব না, যতক্ষন না তুমি তাঁর অনুমতি নাও। রাবী বলেন, তখন সে তাঁর কাছে গিয়ে বলল যে, আমার একটি ছেলে জন্ম নিয়েছে। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে তার নাম (মুহাম্মাদ) রেখেছি। ওদিকে আমার গোত্রের লোকেরা সেই নাম দিয়ে আমার কুনিযাত বলতে অস্বিকৃতি জানাল। (তারা বলল), যতক্ষন না তুমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি গ্রহণ কর। তখন তিনি বললেন, তোমরা আমার নামে নাম রাখ, তবে আমার কুনিয়াত গ্রহণ করো না। কেননা আমি তো কাসিম, (বণ্টনকারী) রূপে প্রেরিত হয়েছি; তোমারদের মাঝে বন্টন করার দায়িত্ব পালন করি।

ছবি বানান