Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪১৬

প্রায় ১ মিনিট · ১২৪ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর কাছে অধিকতর প্রিয় কালাম চারটি। سُبْحَانَ اللَّهِ (আল্লাহ নিঙ্কলুষ পবিত্র), وَالْحَمْدُ لِلَّهِ (যাবতীয় হামদ আল্লাহর) وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ (এক) আল্লাহ ব্যতীত আর ইলাহ নেই) এবং اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সর্বশ্রেষ্ঠ)। এগুলোর যে কোনটি দিয়ে তুমি শুরু কর, তাতে তোমার কোন ক্ষতি নেই। আর কখনো তোমার গোলামের নাম ইয়াসার, রাবাহ, নাজীহ ও আফলাহ রাখবে না। কারণ, তুমি হয়ত ডাকবে- ওখানে সে আছে কি? আর সে (তখন) সেখানে না ও থাকতে পারে। তখন কেউ বলবে, না (এখানে নেই)। (এ উত্তরে কুধারণা সৃষ্টি হতে পারে)। (রাবী বলেন), নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ চারটি নাম বলেছেন। সুতরাং কেউ যেন আমার মাধ্যমে এর চাইতে বর্ধিত না করে।

ছবি বানান