মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪১৮
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া’লা, বারাকাহ, আফলাহ, ইয়াসার ও নাফি এবং এ ধরনের নাম রাখতে নিষেধ করার ইচ্ছা করেছিলেন। তারপর তাঁকে আমি দেখলাম যে, এ বিষয়ে তিনি নীরব রইলেন, কিছু বললেন না। এমতাবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হল এবং তিনি তা (কঠোরভাবে) নিষেধ করেননি। পরে উমার (রাঃ) তা নিষেধ করার ইচ্ছা করলেন পরে তিনিও তা থেকে বিরত রইলেন।