Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৬২

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, (আমার পিতা) আবু তালহা (রাঃ) বলেছেন, আমরা (বাড়ির সামনের খোলা) আংগিনায় বসে কথাবার্তা বলছিলাম। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং আমাদের সামনে দাঁড়িয়ে বললেন, রাস্তা-ঘাটে বৈঠক-মজলিস করা তোমাদের অভ্যাস কেন? রাস্তাঘাটে মজলিস-বৈঠক করা তোমরা বর্জন করবে। আমরা বললাম আমরা তো বসেছি কোনও অসুবিধা করার উদ্দেশ্য নিয়ে নয়। আমরা বসে আলাপ-আলোচনা ও কথাবার্তা বলছি। তিনি বললেন, যদি তা না করে না পার, (করতেই হয়) তা হলে রাস্তার হক আদায় করবে। আর তা হলো দৃষ্টি অবনত রাখা, সালামের জবাব দেওয়া এবং উত্তম কথা বলা।

ছবি বানান