Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৭১

প্রায় ১ মিনিট · ৮৪ শব্দ

তিনি বলেন একদল ইয়াহুদী রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে (সাক্ষাতের) অনুমতি চাইল। তারা তখন বলল, السَّامُ عَلَيْكُمْ (তোমাদের মরণ হোক)! তখন আয়িশা (রাঃ) বললেন, لْ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ (বরং তোমাদের উপরে মরণ ও অভিশাপ বর্ষিত হোক)! তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়িশা! আল্লাহ তা’আলা সব বিষয়ে উদারতা পছন্দ করেন। আয়িশা (রাঃ) বললেন, আপনি কি তাদের উক্তি শোনেন নি? তিনি বললেন, আমিও তো বলে দিয়েছি “ওয়া আলাইকুম” (তোমাদের উপরেও)।

ছবি বানান