মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৪৭৯
তিনি বলেন, আমি সাবিত বুনানী (রহঃ) এর সঙ্গে হেঁটে পথ চলছিলাম। তিনি একদল বালকের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সালাম করলেন এবং (তখন) সাবিত (রহঃ) হাদীস রিওয়াত করলেন যে, তিনি আনাস (রাঃ)-এর সঙ্গে হেঁটে পথ চলছিলেন। তিনি (আনাস) একদল বালকের পাশ দিয়ে গেলেন এবং তাদের সালাম করলেন, এবং আনাস (রাঃ) হাদীস বর্ণনা করেন যে, তিনি (একবার) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হেঁটে পথ চলছিলেন, তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বালকদের কাছ দিয়ে চললেন এবং তাদের সালাম করলেন।