Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫০২

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

এক হিজড়া তার কাছে (বসা) ছিল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন। সে উম্মে সালামা (রাঃ)-র বড় ভাইকে বলতে লাগল, হে আবদুল্লাহ ইবনু আবূ উমাইয়া! আল্লাহ তাআলা যদি আগামী দিনে আপনাদেরেকে ’তাইফ’ বিজয়ী করেন, তাহলে আপনাকে আমি গায়লান-কুমারীকে দেখাবো, সে ’চারটি নিয়ে সামনে আসে আর ’আটটি নিয়ে পিছনে ফিরে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ ধরনের কথা বলতে শুনে বললেন এ যেন তোমাদের কাছে (আর) প্রবেশ না করে।

ছবি বানান