মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫১৬
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যাদু করা হয়েছিল। আবূ কুরায়ব (রহঃ) এ হাদীসটি পুর্ণ বিবরণসহ (পূর্বোক্ত) ইবনু নুমায়র (রহঃ) বর্ণিত হাদীসের মর্মানুযায়ী রিওয়ায়াত করেছেন। তাতে তিনি এও বলেছেন, পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার কাছে গেলেন এবং সেটির (চার) দিকে নযর করলেন। সেখানে খেজুর গাছ ছিল। তিনি [আয়িশা (রাঃ)] আরও বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ তা হলে আপনি তা (জনসমক্ষে) বের করে ফেলেন। তিনি [আবূ কুরায়ব (রহঃ)] 'তা হলে আপনি তা পুড়ে ফেললেন না কেন?' অংশটি রিওয়ায়াত করেননি এবং 'আমি হুকুম দিলে তা দাফন করে দেওয়া হল' (কথাটিও) উল্লেখ করেননি।