Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫২০

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বকর ইবনু আবূ শায়বা, আবূ কুরায়ব, বিশর ইবনু খালিদ, ইবনু বাশশার, অন্য সনদে আবূ বকর ইবনু আবূ শায়বা ও আবূ বকর ইবনু খাল্লাদ (রহঃ) ... আ’মাশ (রহঃ) থেকে জারীর (রহঃ) এর সনদে বর্ণিত। তবে হুশায়ম ও শু’বা (রহঃ) বর্ণিত হাদীসে রয়েছে, তিনি তার হাত দিয়ে তাকে (রোগীকে) মুছে দিতেন। আর (সুফিয়ান) সাওরী (রহঃ) বর্ণিত হাদীসে রয়েছে, তিনি তাঁর ডান হাত দিয়ে তাকে মুছে দিতেন। আর সুফিয়ান (রহঃ) এর মাধ্যমে আ’মাশ (রহঃ) গৃহীত ইয়াহইয়া (রহঃ) বর্ণিত হাদীসের শেষে রাবী বলেছেনঃ পরে আমি এ হাদীস মানসুর (রহঃ) কে শুনালে তিনি ইবরাহীম (রহঃ) ... মাসরুক (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে অনুরূপ হাদীস রিওয়ায়াত করে আমাকে শুনালেন।

ছবি বানান