Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫২৮

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

আবূ তাহির, হারামালা, আবদ ইবনু হুমায়দ, মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র, উকবা ইবনু মুকারাম ও আহমদ ইবনু উসমান নাওফালী (রহঃ) ... ইবনু শিহাব (রহঃ) থেকে মালিকের সনদে অনুরূপ হাদীস রিওয়ায়াত করেছেন। তবে মালিকের হাদীস ব্যতীত তাদের কারো হাদীসে 'তাঁর হাতের বরকতের আশায়' কথাটি নেই। ইউনুস (রহঃ) ও যিয়াদ (রহঃ) বর্ণিত হাদীসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লে নিজেকে মুআব্বিযাত দিয়ে দম করতেন এবং নিজের হাতে নিজের শরীর মুছতেন।

ছবি বানান