মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৩১
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ম ছিল যে, মানুষ তার (দেহের) কোন অংশে অসুস্থতা বোধ করলে কিংবা তাতে কোন ফোঁড়া বা জখম (হয়ে) থাকলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আঙ্গুল দিয়ে এভাবে করতেন (একথা বলে এভাবে করার রূপ বুঝাবার জন্য) রাবী সুফিয়ান (রহঃ) তার শাহাদাত আঙ্গুলটি মাটিতে রাখতেন এরপর তা তুলে নিতেন এবং তখন এ দু’আ পড়তেনঃ بِاسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بِرِيقَةِ بَعْضِنَا لِيُشْفَى بِهِ سَقِيمُنَا بِإِذْنِ رَبِّنَا অর্থাৎ আল্লাহর নামে- আমাদের যমীনের মাটি আমাদের কারো লালার সাথে (মিলিয়ে) আমাদের প্রতিপালকের হুকুমে তা দিয়ে আমাদের রোগীর আরোগ্য প্রাপ্তির উদ্দেশ্যে (মালিশ করছি)। তবে ইবনু আবূ শায়বা (রহঃ) (তাঁর রিওয়ায়াতে) বলেছেন, يُشْفَى আরোগ্য প্রদান করা হয়। আর যুহায়র (রহঃ) বলেছেন, لِيُشْفَى سَقِيمُنَا আমাদের রোগীর আরোগ্য প্রাপ্তির উদ্দেশ্যে।