মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৩৮
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযম পরিবারকে সাপের ঝাড়-ফুঁক করার অনুমতি দেন এবং আসমা বিনত উমায়স (রাঃ) কে বললেন, আমার কি হল যে, আমার ভাই জাফর (রাঃ) এর সন্তানদের কৃশকায় দেখতে পাচ্ছি? তারা কি অভাবগ্রস্ত হয়েছে? তিনি (আসমা) বললেন, না, তবে তাদের উপর দ্রুত নযর লাগে। তিনি বললেনঃ তুমি তাদের ঝেড়ে দাও। তিনি বললেন, তখন আমি তাঁর কাছে (দুআটি) শুনালাম। তিনি বললেন, (ঠিক আছে) তুমি তাদের ঝেড়ে দাও।