মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৭০
আবূ কুরায়ব (রহঃ) ... হিশাম (রহঃ) থেকে উল্লেখিত সনদে হাদীস বর্ণনা করেন। তবে আবূ কুরায়ব (রহঃ) এর ঊর্ধ্বতন রাবী ইবনু নুমায়র (রহঃ) বর্নিত হাদীসে রয়েছে, ’তার (রোগিণী) ও তার কামিসের গিরেবানের মাঝে পানি ঢেলে দিতেন’ আর (অপর ঊর্ধ্বতন রাবী) উসামা (রাঃ) এর হাদীসে জ্বর জাহান্নামের তাপসঞ্জাত’ কথাটি তিনি উল্লেখ করেননি। আবূ আহমাদ বলেন, ইবরাহীম ইবনু সুফিয়ান বলেন, আমাদের কাছে হাসান ইবনু বিশর হাদীস বর্ণনা করেছেন, (তিনি বলেন) আমাদের এই সূত্রে আবূ উসামা হাদীস বর্ণনা করেছেন।