মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৭২
আবূ বকর ইবনু আবূ শায়বা, মুহাম্মাদ ইবনু মুসান্না, মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ও আবূ বকর ইবনু নাফি (রহঃ) ... রাফি ইবনু খাদীজ (রাঃ) বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, জ্বর জাহান্নামের তাপ থেকে (উদ্ভূত)। তাই তোমাদের উপর থেকে তাকে পানি দিয়ে ঠাণ্ডা কর। তবে রাবী আবূ বকর (রহঃ) 'তোমাদের উপর থেকে' উল্লেখ করেননি।