মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৭৬
মুহাম্মদ ইবনু রুমহ ইবনু মুহাজির (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) বর্ণনা করেন যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, কালজিরায় প্রতিটি রোগের উপশম রয়েছে- তবে ’আস-সাম’ (السَّام) থেকে নয় আর আস-সাম হল মৃত্যু। আর ’হাব্বাতুস সাওদা’ হল (স্থানীয় ভাষায়) শুনীয (অর্থাৎ কালজিরা)। আবূ তাহির, হারামালা ইবনু ইয়াহইয়া, আবূ বকর ইবনু আবূ শায়বা, আমর আন-নাকিদ, যুহায়র ইবনু হারব ইবনু আবূ উমার, আবদ ইবনু হুমায়দ ও আবদুল্লাহ ইবনু আবদুর রহমান আাদ-দারিমী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে (পূর্বোল্লিখিত) উকায়ল (রহঃ) এর হাদীসের অনুরূপ হাদীস রিওয়ায়াত করেছেন। তবে (দ্বিতীয় সনদে) সুফিয়ান (রহঃ) ও (প্রথম সনদে) ইউনুস (রহঃ) এর হাদীসেالْحَبَّةُ السَّوْدَاءُ রয়েছে। (তার ব্যাখ্যায়) তিনি ’শুনীয’ বলেননি।