Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৮০

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

তিনি তার পিতা সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) কে উসামা ইবনু যায়দ (রাঃ) কে এ মর্মে জিজ্ঞাসা করতে শুনেছেন যে, আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্লেগ সম্পর্কে কি শুনেছেন? তখন উসামা (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্লেগ একটি শাস্তি যা বনী ইসরাঈল কিংবা (বর্ণনা সন্দেহ) তোমাদের পুর্বে যারা ছিল তাদের উপরে পাঠানো হয়েছিল। সুতরাং তোমরা কোন এলাকায় প্লেগের কথা শুনলে সেখানে যেও না। আর কোন এলাকায় প্লেগ দেখা দিলে এবং তোমরা সেখানে অবস্থানরত থাকলে সেখান থেকে পলায়ন করবে না। রাবী আবূ নাযর (রহঃ) বলেছেন, শুধু পলায়নের উদ্দেশ্যে সে স্থান ত্যাগ করা, এমন কর না।

ছবি বানান